News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে ধলাই জেলায় জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
Image

মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে ধলাই জেলায় জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১২ নভেম্বর : মন্ত্রী হিসেবে তিন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করে চলেছেন মন্ত্রী সুধাংশু দাস। নিজের অধীনে থাকা দপ্তরগুলোর উন্নয়নে প্রতি তিন মাস পর পর দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস।

মঙ্গলবার ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে এক জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ধলাই জেলার জেলাশাসক, বিধায়ক শম্ভু লাল চাকমা, বিধায়ক পল ধাংসু, বিধায়িকা নন্দিতা রিয়াং,মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিকগণ সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিনের বৈঠকে মূলত মন্ত্রীর অধীনে থাকা তিন দপ্তরের উন্নয়নে যেসমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কী কী ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এই জেলায় দপ্তরের বিভিন্ন স্কিমে যেসমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়েও বিস্তর আলোচনা হয়।

Releated Posts

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

কৈলাসহর, ৩০ এপ্রিল: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহরের সোনামাড়া এলাকায় আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top