News Flash

  • Home
  • বাণিজ্য
  • শেয়ার বাজারে ফের পতন, প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি
Image

শেয়ার বাজারে ফের পতন, প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি

মুম্বাই, ১২ নভেম্বর (হি.স.): ভারতীয় শেয়ার বাজারে ফের পতন। বিনিয়োগকারীদের প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকালে শেয়ারবাজার আশার সঙ্গে খুলেছিল। কিন্তু, দিনের লেনদেনের সময়, ব্যাঙ্কিং, এফএমসিজি, অটো এবং জ্বালানি খাতের শেয়ারের জোরালো বিক্রির কারণে বাজার আবার মুখ থুবড়ে পড়েছে ।

সেনসেক্স ৭৯,০০০-র নিচে এবং নিফটি ২৪,০০০-র নিচে নেমে যায়। এদিনের লেনদেন শেষে, বিএসই সেনসেক্স ৮২১ পয়েন্টের পতনের সঙ্গে ৭৮,৬৭৫ পয়েন্টে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ২৫৭ পয়েন্টের পতনের সঙ্গে ২৩,৮৮৩ পয়েন্টে বন্ধ হয়।

শেয়ারবাজারে ব্যাপক দরপতনের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন কমেছে ৪৩৬.৫৯ লক্ষ কোটি টাকা, যা গত ট্রেডিং সেশনে ৪৪২.৫৪ লক্ষ কোটি টাকা ছিল৷ অর্থাৎ, আজকের লেনদেনে বিনিয়োগকারীরা ৫.৯৫ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top