News Flash

  • Home
  • খেলা
  • রেফারিকে ঘুষি মারায় জেল তুর্কির প্রাক্তন ক্লাব প্রধানের
Image

রেফারিকে ঘুষি মারায় জেল তুর্কির প্রাক্তন ক্লাব প্রধানের

তুর্কি, ১২ নভেম্বর (হি.স.): ২০২৩ -এর ডিসেম্বরে তুর্কি সুপার লিগে সায়কুর রিজেসপরের বিপক্ষে আংকারাগুজুর ১-১ ড্র হওয়ার পর রেফারিকে শারীরিক আক্রমণ করার অপরাধে বড় শাস্তি পেলেন আংকারাগুজুর প্রাক্তন সভাপতি ফারুক কোচা। সোমবার সাড়ে তিন বছরের বেশি সময়ের কারাদণ্ড তাকে দিয়েছে তুরস্কের একটি আদালত।

ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে সমতা ফেরার পর। শেষ বাঁশি বাজার পরই মাঠে ছুটে গিয়ে রেফারি উমুত মেলেরের মুখে ঘুষি মারেন কোচা। কোচার পাশাপাশি আরও অনেকের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া রেফারিকে লাথিও মারা হয়। ইচ্ছাকৃতভাবে একজন আধিকারিককে আহত করার জন্য সোমবার আংকারার আদালত কোচাকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top