News Flash

  • Home
  • দেশ
  • ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তে চেয়ে অভিনব প্রতিবাদ, জয়পুরে টাওয়ারে উঠে পড়লেন দুই যুবক
Image

ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তে চেয়ে অভিনব প্রতিবাদ, জয়পুরে টাওয়ারে উঠে পড়লেন দুই যুবক

জয়পুর, ১২ নভেম্বর (হি.স.): মীনা সম্প্রদায়ের এক বালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে অভিনব প্রতিবাদ করলেন দুই যুবক। সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজস্থানের জয়পুরে মোবাইল টাওয়ারের ওপর উঠে পড়েছেন মীনা সম্প্রদায়ের দুই যুবক। তাঁদের একটাই দাবি, বালিকাকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। তবেই তাঁরা মোবাইল টাওয়ার থেকে নীচে নামবেন।

সোমবার থেকে তাঁরা দু’জন টাওয়ারের ওপর বসে রয়েছেন, তাঁদের নীচে নামিয়ে আনার চেষ্টা চলছে মঙ্গলবারও। পুলিশের পক্ষ থেকে তাঁদের সমস্ত ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে। তবুও তাঁরা নীচে নামছেন না। স্টেশন হাউস অফিসার কবিতা শর্মা মঙ্গলবার তাঁদের নীচে নেমে আসার আবেদনও জানান। কবিতা শর্মা সাংবাদিকদের বলেছেন, “তারা দু’জনই এখনও সেখানেই আছে। স্থানীয় আধিকারিকরা নিয়োজিত রয়েছেন, সব ব্যবস্থা প্রস্তুত। অগ্নিনির্বাপণ, স্কাইলিফট-সহ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ-প্রশাসন। তাঁদের নীচে নেমে আসার জন্য বোঝানোর চেষ্টা চলছে… ন্যায্য দাবি ঊর্ধ্বতন কর্মকর্তারা মেনে নেবেন।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top