News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে শীত বিলম্বিতই, রাতের তাপমাত্রা কমতে পারে কিছুটা 
Image

দক্ষিণবঙ্গে শীত বিলম্বিতই, রাতের তাপমাত্রা কমতে পারে কিছুটা 

কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গে এবার শীত বিলম্বিতই, আগামী কিছু দিনের মধ্যেও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে, ১৩ নভেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। রাতে তাপমাত্রা কমলেও, দিনে সেভাবে তাপমাত্রার হেরফের হবে না।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দক্ষিণ ও উত্তরবঙ্গের তাপমাত্রা মূলত শুষ্কই থাকবে। আপাতত দিনের তাপমাত্রায় খুব বেশি তারতম্য হবে না। তবে, ১৩ তারিখের পর রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির তাপমাত্রা থাকবে শুষ্ক।

মঙ্গলবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ওপরেই। এদিন সকালে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। তবে, সপ্তাহান্তে উত্তরবঙ্গের হিমালয়ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top