নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): বিজেপি-র তারকা প্রচারক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোমবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।
বিজেপি সূত্রে জানা গেছে, অমিত শাহ এদিন দুপুর ১২টায় সরাইকেলা বিধানসভা কেন্দ্রের আদিত্যপুরে জনসভায় ভাষণ দেবেন। এখান থেকে তিনি সিমগেদা বিধানসভা কেন্দ্রে যাবেন। দুপুরে সেখানে পালকোটের জনসভায় ভাষণ দেবেন শাহ। এরপর তিনি তামার বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন। বিকেলে তিনি স্থানীয় মারধন স্কুল মাঠে জনসভায় ভাষণ দেবেন।



















