News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ টি তাজা কার্তুজ, বন্দুক সহ আটক এক ব্যক্তি
Image

১০ টি তাজা কার্তুজ, বন্দুক সহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ নভেম্বর:
বন্দুক ও ১০ টি তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ধর্মনগর পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের রাজু দেবের বাড়িতে হানা দিয়ে একটি পিস্তল, তাজা কার্তুজ ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে অস্ত্র আইনে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে ধর্মনগর থানার পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর পুর পরিষদ এলাকার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা রাজু দেবের বাড়িতে হানা দেয়। রাজু দেবের বাড়িতে হানা দিয়ে তার ঘরে তল্লাশি চালালে  ঘর থেকে ৭.৬২ একটি অটোমেটিক রাশিয়ান পিস্তল সহ ১০ টি তরতাজা কার্তুজ  এবং একটি ম্যাগজিন উদ্ধার হয়। সাথে সাথেই রাজু দেবকে ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করে ।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডারলং। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়  ডিমাপুর থেকে এই পিস্তলটি নিয়ে আসে রাজু দেব। জানান অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top