News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত বক্সনগরে
Image

কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১০ নভেম্বর:
বক্সনগর বিধানসভা কেন্দ্র সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারা ত্রিপুরা রাজ্যে চলছে প্রয়াত ইন্দিরা গান্ধীর স্মরণে কংগ্রেসের সংহতি পথযাত্রা।

রবিবার সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে কুড়ি বক্সনগর বিধানসভার কুলুবাড়ী বাজার থেকে মকবাড়ি রাস্তা ধরে দীর্ঘ ১০কিলোমিটার পথ অতিক্রম করে কুলুবাড়ী বাজারে এসে সমাপ্ত হয় তাদের সংগঠিত পদযাত্রা। ঐদিন সংগঠিত পদযাত্রায় পা মেলান জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলা এসসি সভাপতি লক্ষণ দাস, ত্রিপুর রাজ্য কংগ্রেস মাইনরিটি সভাপতি রুহুল আমিন, কংগ্রেস জেলা সম্পাদক হাবিল মিয়া সহ আরো অন্যান্য।

এই সংগঠিত পদযাত্রা একান্ত এক সাক্ষাৎকারে জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা তুলে ধরেন। তার পাশাপাশি তিনি আরো বলেন, তাদের এই সংগঠিত পদযাত্রা তারা ব্যাপক সাড়া পাচ্ছেন, এবং মানুষ তাদের এই সংগঠিত পদযাত্রাকে অভিনন্দন জানাচ্ছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top