News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের কোয়েটা স্টেশনে বিস্ফোরণে মৃত ২৪, আহত ৪০-এরও বেশি 
Image

পাকিস্তানের কোয়েটা স্টেশনে বিস্ফোরণে মৃত ২৪, আহত ৪০-এরও বেশি 

কোয়েটা, ৯ নভেম্বর (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কোয়েটা রেল স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৪ জনের। এছাড়াও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। শনিবার সকালে কোয়েটা স্টেশনে জোরালো শব্দে বোমা বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জাফর এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে আসার ঠিক আগে রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণ হয়।

স্টেশনের অতিরিক্ত ভিড়ের কারণে হতাহতের সংখ্যা এত বেশি। আত্মঘাতী বিস্ফোরণ বলে জানা গিয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টা নাগাদ পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিস্ফোরণের সময় ট্রেনটি তখনও প্ল্যাটফর্মে আসেনি। কোয়েটার কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করেছেন, বিস্ফোরণটি আত্মঘাতী।

Releated Posts

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নে ভারতের সমর্থন অব্যাহত থাকবে: যৌথ বৈঠকে পুনর্ব্যক্ত নয়াদিল্লির

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ কমিটির (জয়েন্ট…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top