News Flash

  • Home
  • প্রধান খবর
  • শরদ ও উদ্ধবকে তোপ অমিত শাহের, বিঁধলেন কংগ্রেসকেও 
Image

শরদ ও উদ্ধবকে তোপ অমিত শাহের, বিঁধলেন কংগ্রেসকেও 

শিরালা, ৮ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে শরদ পওয়ার ও উদ্ধব ঠাকরে-কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-এর তীব্র সমালোচনা করেছেন তিনি।

শুক্রবার মহারাষ্ট্রের শিরালা-তে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “কংগ্রেসের তৈরি ওয়াকফ বোর্ডের কিছু বিধান নিয়ে গোটা দেশ ক্ষুব্ধ। তাতে পরিবর্তন আনতে সংসদে বিল আনেন প্রধানমন্ত্রী মোদী। কর্ণাটকে মন্দির-সহ গোটা গ্রাম এবং মানুষের জমি ওয়াকফের সম্পত্তি ঘোষণা করা হয়েছে। আমি পওয়ার সাহেব এবং উদ্ধবজির কাছে জানতে চাই, আপনারাই বলুন এই বিলটিকে সমর্থন করবেন নাকি বিরোধিতা করবেন। তাঁরা উত্তর দেবে না। তাঁরা ক্ষমতায় এলে কৃষকদের জমিও ওয়াকফ বোর্ডের নামে হস্তান্তরের চেষ্টা করবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস ৩৭০ ধারা ফিরিয়ে আনার জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছে, যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়। এখন আমি এই সম্ভাজি মহারাজের ভূমিতে বলছি – শরদ পওয়ার সাহেব, আপনার চার প্রজন্ম আসলেও আমরা ৩৭০ ধারা ফিরে আসতে দেব না।”

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top