News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকুরীর দাবিতে আবারও সোচ্চার টেট উত্তীর্ণ বেকাররা
Image

চাকুরীর দাবিতে আবারও সোচ্চার টেট উত্তীর্ণ বেকাররা

আগরতলা, ৪ নভেম্বর : অতি সত্বর নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ বেকাররা আবারও সোচ্চার হয়েছেন। তাঁরা উষ্মা প্রকাশ করে বলেন, বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট থাকা সত্বেও রাজ্য সরকার নিয়োগের উদ্যোগ নিচ্ছে না। ফলে, টেট উত্তীর্ণ হয়ে দুই বছর ধরে চাকুরীর আশায় আমরা বসে রয়েছি।

আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে টেট উত্তীর্ণ বেকাররা নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী ও টিআরবিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের বক্তব্য, ২০২২ সালে টেট উত্তীর্ণদের নিয়োগের বিষয়ে দফতর নিরবতা অবলম্বন করে চলেছে। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সংকট থাকা সত্বেও নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে, বেকারের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তাঁরা হতাশার সুরে বলেন, নিয়োগের দাবিতে বহুবার আওয়াজ তুলেও নিরাশা হাতে এসেছে।

তাঁদের বক্তব্য, ইতিপূর্বে নিয়োগের দাবিতে বেশ কয়েকবার টিআরবিটি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আর্জি জানানোর চেষ্টা করেছি, কিন্তু, সাক্ষাতের অনুমতি মিলেনি। তাই, অসহায়ের মতো চাকুরীর অপেক্ষায় প্রহর গুণে চলেছি।

তাঁদের দাবি, টিআরবিটি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, সরকারের সম্মতির অপেক্ষায় নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। শিক্ষক নিয়োগে সরকারের সবুজ সংকেত মিললেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তাই, তাঁরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ জানিয়েছেন, অতি সত্তর শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু করা হোক।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top