News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরীর জগন্নাথ মন্দিরে ফাটল, রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে নানা প্রশ্ন
Image

পুরীর জগন্নাথ মন্দিরে ফাটল, রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে নানা প্রশ্ন

পুরী, ৪ নভেম্বর (হি.স.): পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছে। পড়েছে শ্যাওলার পুরু আস্তরণও। ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। ডাকা হয়েছে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই) সাহায্য চেয়েছে ওড়িশা সরকার। তারাই দেওয়ালের ফাটল মেরামত করবে।

পুরীতে জগন্নাথের মূল মন্দিরের বাইরে মন্দিরের চৌহদ্দি নির্দিষ্ট করে যে পুরু দেওয়াল রয়েছে, তার নাম মেঘনাদ পচেরী। বছরের পর বছর ধরে মূল মন্দিরকে সুরক্ষিত করে আসছে এই দেওয়াল। কিন্তু সম্প্রতি এই দেওয়ালে একাধিক ফাটল লক্ষ করা গিয়েছে। যা নিয়ে মন্দির কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

Releated Posts

‘আকাশ আনন্দ এখনও পরিণত নন, বড় দায়িত্বের জন্য উপযুক্ত নন’: গুরুত্বপূর্ণ পদ থেকে ভাইপোকে সরানোর ইঙ্গিত মায়াবতীর

লখনউ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় আহ্বায়ক আকাশ আনন্দকে বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপাতত অনীহা…

ByByNews Desk Sep 3, 2026

বাংলায় দুর্নীতি তদন্ত: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সংস্থায় বিচারবিভাগীয় কমিটির তল্লাশি

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কথিত প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে…

ByByNews Desk Sep 3, 2026

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top