News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের আলমোরায় বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩, আর্থিক সাহায্যের ঘোষণা 
Image

উত্তরাখণ্ডের আলমোরায় বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩, আর্থিক সাহায্যের ঘোষণা 

আলমোরা, ৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আলমোরা জেলায় গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জন যাত্রীর, এছাড়াও আরও ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে অন্ততপক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “একটি বাস গভীর খাদে পড়ে গিয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁদের অবিলম্বে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সেখানে অবিলম্বে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। সকল অফিসারকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের সাময়িক বরখাস্তের নির্দেশও দেওয়া হয়েছে। কোনও গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অগ্রাধিকার হল আহতদের চিকিৎসা দেওয়া।”

দুর্ঘটনাগ্রস্ত বাসটি নৈনিদান্দার কিনাথ থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসটির রামনগর যাওয়ার কথা ছিল। সোমবার সকালে পাউরি-আলমোরা সীমানায় রামনগরের কুপির কাছে খাদে পড়ে যায় গাড়ওয়াল মোটরস ইউজার্স-এর ওই বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্ত করার জন্য কুমায়ুন বিভাগের কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

Releated Posts

‘আকাশ আনন্দ এখনও পরিণত নন, বড় দায়িত্বের জন্য উপযুক্ত নন’: গুরুত্বপূর্ণ পদ থেকে ভাইপোকে সরানোর ইঙ্গিত মায়াবতীর

লখনউ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় আহ্বায়ক আকাশ আনন্দকে বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপাতত অনীহা…

ByByNews Desk Sep 3, 2026

বাংলায় দুর্নীতি তদন্ত: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সংস্থায় বিচারবিভাগীয় কমিটির তল্লাশি

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কথিত প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে…

ByByNews Desk Sep 3, 2026

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top