News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের আলমোরায় খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, কমপক্ষে ১৫ জনের মৃত্যু
Image

উত্তরাখণ্ডের আলমোরায় খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, কমপক্ষে ১৫ জনের মৃত্যু

আলমোরা, ৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আলমোরা জেলায় গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের, এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে অন্ততপক্ষে ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি নৈনিদান্দার কিনাথ থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসটির রামনগর যাওয়ার কথা ছিল। সোমবার সকালে পাউরি-আলমোরা সীমানায় রামনগরের কুপির কাছে খাদে পড়ে যায় গাড়ওয়াল মোটরস ইউজার্স-এর ওই বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

‘আকাশ আনন্দ এখনও পরিণত নন, বড় দায়িত্বের জন্য উপযুক্ত নন’: গুরুত্বপূর্ণ পদ থেকে ভাইপোকে সরানোর ইঙ্গিত মায়াবতীর

লখনউ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় আহ্বায়ক আকাশ আনন্দকে বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপাতত অনীহা…

ByByNews Desk Sep 3, 2026

বাংলায় দুর্নীতি তদন্ত: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের সংস্থায় বিচারবিভাগীয় কমিটির তল্লাশি

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কথিত প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে…

ByByNews Desk Sep 3, 2026

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদসীমার উপর দিয়ে বইছে ৮টি প্রধান নদী

পাটনা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের আটটি প্রধান নদী তাদের নিজ নিজ…

ByByNews Desk Sep 3, 2026

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top