News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক হিন্দু-মুসলমান কিংবা বিজেপি বনাম অন্য দলের লড়াই নয় : প্রধানমন্ত্রী
Image

তিন তালাক হিন্দু-মুসলমান কিংবা বিজেপি বনাম অন্য দলের লড়াই নয় : প্রধানমন্ত্রী

1লখনউ, ২৪ অক্টোবর (হি.স.) : তিন তালাক, হিন্দু-মুসলমান কিংবা বিজেপি বনাম অন্য দলের লড়াই নয়| উত্তরপ্রদেশের জনসভায় একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার রাজ্যের মাহোবার জনসভায় তিন তালাক নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী | সেখানে স্পষ্ট করে জানিয়েছেন তিনি তিন তালাক প্রথার বিরোধী| শুধু তাই নয়, এদিন হিন্দুদের কন্যাভ্রুণ হত্যাকেও নিন্দা করেছেন তিনি| এদিন সংবাদ মাধ্যমের কাছে তিন তালাক নিয়ে তিনি আর্জি জানান, এটাকে হিন্দু বনাম মুসলিম বা বিজেপি বনাম অন্যদলগুলোর ইসু্য বানাবেন না| বিতর্কটা এইভাবে হোক, কারা মুসলমান সমাজের পরিবর্তন চান না| আর কারা ১২৫ কোটি ভারতবাসীর থেকে বিষয়টা আড়াল করতে চান|
তিনি বলেন, হিন্দু সমাজের কণ্যাভ্রুণ হত্যার মতই মুসলিম সমাজে তিন তালাক প্রথা প্রচলিত| কেউ ফোন করে তিন তালাক জানায় আর কোনও মুসলিম বোনের জীবন নষ্ট হয়ে যায়| এরপরেই মোদীর সংবাদ মাধ্যমের কাছে আর্জি, তিন তালাক নিয়ে হিন্দু বনাম মুসলিম বা বিজেপি বনাম অন্যদলগুলোর ইসু্য বানাবেন না| সুপ্রিম কোর্টে কেন্দ্রের মতামতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, মহিলাদের ওপর কোনও নির্মম প্রথা বরদাস্ত করা হবে না| এই নিয়ে ধর্মীয় বিভেদও চায় না কেন্দ্রীয় সরকার| তিনি বলেন বিতর্কটা এইভাবে হোক, কারা মুসলমান সমাজের পরিবর্তন চান না| আর কারা ১২৫ কোটি ভারতবাসীর থেকে বিষয়টা আড়াল করতে চান|
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহা পরিবর্ন র‌্যালি করছেন প্রধানমন্ত্রী| বালিয়া, গোরখপুর, লখনউ -এর পর আজ মাহোবাতে ছিল প্রধানমন্ত্রীর চতুর্থ জনসভা| সেখানেই তিন তালাক নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী| এদিন কণ্যাভ্রুণ হত্যা নিয়ে তিনি বলেন, এটা একটা পাপ| আমার সরকার এই প্রথা বন্ধ করতে নানা পদক্ষেপ করেছে| কন্যা, মা, বোনেদের নিরাপত্তা প্রয়োজন| কোনও ধর্ম বিবেচনা করা উচিত নয়| মাবোনেদের শ্রদ্ধা জানানো উচিত| আমরা দৃঢ়তার সঙ্গে এটা রুখব|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top