News Flash

  • Home
  • দেশ
  • মন্দারমনি কোস্টাল থানার উদ্যোগে কালী পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ
Image

মন্দারমনি কোস্টাল থানার উদ্যোগে কালী পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ

মন্দারমনি, ৩১ অক্টোবর (হি.স.) : কালীপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমণি কোষ্টাল থানার উদ্যোগে সার্বজনীন শ্যামা পুজো কমিটির ব্যবস্থাপনায় এক বড়ো মাপের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মান্দারমণি কোষ্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি জানিয়েছেন, স্থানীয় উপকূল এলাকার প্রায় কয়েকশো দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চারদিন ধরে চলবে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএসপি ডিএনটি আবানুর হোসেন, কাঁথির সিআই শুদ্ধাসত্ব দাস, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকসানা পারভিন, উৎসব কমিটির সভাপতি ও মীনমিত্র মীর মমরেজ আলি, সহ-সম্পাদক মুস্তাক আলি খাঁন, ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের হোম সুপার মৌমিতা প্রধান- সহ বিশিষ্টজনেরা। কিন্তু বৃদ্ধাশ্রমের আবাসিকরা শীতবস্ত্র পেয়ে খুবই আপ্লুত।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top