News Flash

  • Home
  • দেশ
  • কালীপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিল দিনভর ব্যস্ততা
Image

কালীপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিল দিনভর ব্যস্ততা

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): কালীপুজোর আয়োজনে ব্যস্ত বাংলা। নির্ঘণ্ট মেনে বাংলার বিভিন্ন প্রান্তে এই পুজো সম্পন্ন হচ্ছে। প্রত্যেক বছরের মতোই এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে কালীপুজো করছেন। সেখানে দিনভর ছিল চূড়ান্ত ব্যস্ততা৷

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো ৪৭ তম বর্ষে পড়েছে। ১৯৭৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীর হাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যে পুজো শুরু হয়েছিল সেই পরম্পরা এখনও চলছে। প্রতিবারের মতোই ধুমধাম করে নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী। 

আর পাঁচটা দিন রাজ্যের প্রশাসনিক প্রধানের যে ছবি দেখা যায়, এদিন কিন্তু কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির ছবিটা থাকে একদম আলাদা। পুজোর আয়োজন থেকে ভোগ রান্না – সবই নিজের হাতে করেন মুখ্যমন্ত্রী। 

প্রত্যেক বছর স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের বাড়ির পুজোর তদারকি করেন। ভোগ রাঁধেন। সাজিয়ে তোলেন মা কালীকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। বাড়ির ছোট্ট মণ্ডপে এবছরও ব্যস্ত ছিলেন তিনি। বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও দেখা গেল সেখানে।

কালীঘাটের বাড়িতে আগেভাগেই পৌঁছোন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন মমতা। থালায় প্রদীপ সাজান। প্রথা মেনেই সন্ধের পর থেকে শুরু হয়ে যায় ভোগ রান্নার আয়োজন। একে একে আসেন আমন্ত্রিত অনেকেই।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top