News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • চোদ্দপুরুষের বাতি দিতে ব্যতিক্রমী দৃশ্য করিমগঞ্জের কুশিয়ারা নদীর বিসর্জনঘাটে
Image

চোদ্দপুরুষের বাতি দিতে ব্যতিক্রমী দৃশ্য করিমগঞ্জের কুশিয়ারা নদীর বিসর্জনঘাটে

করিমগঞ্জ (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : চোদ্দপুরুষের বাতি দিতে ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে করিমগঞ্জ শহরের বুকচিরে প্রবাহিত কুশিয়ারা নদীর বিসর্জনঘাটে। ঘাটের পার্শ্ববর্তী স্থান সহ টাউন কালীবাড়ি এলাকায় ভিড় উপচে পড়েছে। এদিকে সাধারণ মানুষের যাতে কোনও ধরনের অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য সবধরনের ব্যবস্থা রেখেছে পুরসভা। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখা হয়েছে। 

অন্যদিকে আলোর উৎসব দীপাবলি মানে করিমগঞ্জ শহরের কালী পুজো। গত কয়েক বছর ধরে টানা পাঁচ থেকে ছয় দিন ব্যাোপী উৎসব চলে সীমান্ত শহরে। শহরের বিগ বাজেটের পূজাগুলি দেখার জন্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসেন। অনেক মণ্ডপসজ্জায় আসেন বহিঃরাজ্যে্র শিল্পীরা। তাঁদের হাতে গড়ে উঠেছে শ্যা মা মায়ের পূজা মণ্ডপ। 

এদিকে বুধবারই শহরের অধিকাংশ পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। এর পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শ্যামা মা সহ পূজা মণ্ডপগুলির ছবি। প্রতি বছর শহরে শ্যা মা মায়ের পুজো দেখার জন্য ঢল নামে ভক্ত-জনতার। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না মোটেও। বুধবার থেকেই পুজো দেখতে দর্শনার্থীদের ঢল নামে শহরের বুকে।

শহরে আগামী তিনদিন জনস্রোতে যে হবে তা অনুমান ছিল আগে থেকেই। এবার প্রায় সবকয়টি কালীপুজোর বড়ো আয়োজন, তাই ভিড় হবে, এটা প্রত্যাশিতই ছিল। সে জন্য আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপের কর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। আর এছাড়াও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top