News Flash

  • Home
  • দেশ
  • সোনামুখীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু একজনের
Image

সোনামুখীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু একজনের

বাঁকুড়া, ৩১ অক্টোবর (হি. স.) :  বাঁকুড়ার সোনামুখীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল একজনের । পাশাপাশি একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন । মৃত ব্যক্তির নাম শেখ ইয়াসিন । বাড়ি সোনামুখী থানার ধানশিমলা পঞ্চায়েতের রাজদহ এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার দুপুরে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান সোনামুখীর দিক থেকে ধানশিমলার দিকে যাচ্ছিল। অন্যদিকে ধানশিমলা থেকে একটি মোটর বাইকে করে দুজন সোনামুখীর দিকে আসছিল। সোনামুখী পৌরশহরের বড়সাঁকোতলা এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । এই ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক আরোহী । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। দ্রুত তাঁদের উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শেখ ইয়াসিন নামের এক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।

অপর এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । ইতিমধ্যেই পুলিশ ঘাতক গরু বোঝাই পিক আপ ভ্যানটিকে আটক করেছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top