News Flash

  • Home
  • দেশ
  • কচ্ছে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর 
Image

কচ্ছে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর 

ভূজ, ৩১ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কচ্ছ সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। তিনি জওয়ানদের নিজ হাতে মিষ্টি খাওয়ান। দীপাবলিতে জওয়ানদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 

উল্লেখ্য, একটানা ১১ বছর দীপাবলিতে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করতে সীমান্তে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী ২০১৪ সালে সিয়াচেন সীমান্তে সৈন্যদের সাথে তার প্রথম দীপাবলি উদযাপন করেছিলেন। ২০১৫ সালে পঞ্জাব সীমান্ত, ২০১৬ সালে কিন্নর, ২০১৭ সালে বান্দিপোরা, ২০১৮ সালে উত্তরকাশী, ২০১৯ সালে রাজৌরি, ২০২০ সালে জয়সলমের, ২০২১ সালে নওশেরা, ২০২২ সালে কার্গিল এবং ২০২৩ সালে হিমাচল প্রদেশের লেপচায় জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী। 

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top