News Flash

Image

আরও আট জোড়া অতিরিক্ত উৎসব স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল

গুয়াহাটি, ৩১ অক্টোবর (হি.স.) : চলতি উৎসবের মরশুমে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে আরও আট জোড়া অতিরিক্ত উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে বিস্তারিত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান,ট্রেন নম্বর ০৫৭৪২ নিউ জলপাইগুড়ি-গোমতিনগর উৎসব স্পেশাল ৩ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত নিউ জলপাইগুড়ি থেকে ০৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৭.১৫ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৭৪১ গোমতিনগর-নিউ জলপাইগুড়ি উৎসব স্পেশাল ৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোমতিনগর থেকে ০৯.২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।ট্রেন নম্বর ০৮৬২৬ রাঁচি-পুর্নিয়াকোর্ট উৎসব স্পেশাল ৩ ও ১০ নভেম্বর রাঁচি থেকে ১৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় পুর্নিয়াকোর্ট পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৮৬২৫ পুর্নিয়াকোর্ট-রাঁচি উৎসব স্পেশাল ৪ ও ১১ নভেম্বর পুর্নিয়াকোর্ট থেকে ১২.১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৫.৩০ ঘণ্টায় রাঁচি পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৭৩৮ কাটিহার-গোমতিনগর উৎসব স্পেশাল ৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কাটিহার থেকে ১১.২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৭.১৫ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৭৩৭ গোমতিনগর-কাটিহার উৎসব স্পেশাল ৫ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত গোমতিনগর থেকে ০৯.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০৫.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

ট্রেন নম্বর ০৮১৮১ টাটানগর জংশন-কাটিহার উৎসব স্পেশাল ৪ ও ১১ নভেম্বর টাটানগর জংশন থেকে ২২.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৫.১৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৮১৮২ কাটিহার-টাটানগর জংশন উৎসব স্পেশাল ৫ ও ১২ নভেম্বর কাটিহার থেকে ১৯.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০.০০ ঘণ্টায় টাটানগর জংশন পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৬৪১ গুয়াহাটি-গোমতিনগর উৎসব স্পেশাল ২ নভেম্বর গুয়াহাটি থেকে ১৯.৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০১.৫০ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৬৪২ গোমতিনগর-গুয়াহাটি উৎসব স্পেশাল ৪ নভেম্বর গোমতিনগর থেকে ০৫.১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১২.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।

ট্রেন নম্বর ০৫৪০৮ চণ্ডীগড়-কাটিহার উৎসব স্পেশাল ৩ নভেম্বর চণ্ডীগড় থেকে ২২.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০৩.৪৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৪০৭ কাটিহার-আমবালা ক্যান্ট উৎসব স্পেশাল ১ এবং ৫ নভেম্বর কাটিহার থেকে ০৭.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৩.৪০ ঘণ্টায় আমবালা ক্যান্ট পৌঁছবে। ট্রেনটি আন-রিজার্ভ হিসেবে চলবে।

ট্রেন নম্বর ০৭৬৯১ আগরতলা-ধর্মনগর উৎসব স্পেশাল আগরতলা থেকে ০৫:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ০৮:৫০ ঘণ্টায় ধর্মনগর পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৭৬৯২ ধর্মনগর-আগরতলা উৎসব স্পেশাল ধর্মনগর থেকে ১০:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৪:০৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। ট্রেনটি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে৷

ট্রেন নম্বর ০৭৬৯৮ আগরতলা-সাব্রুম উৎসব স্পেশাল আগরতলা থেকে ১৪:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৬:৫০ ঘণ্টায় সাব্রুম পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ০৭৬৯৭ সাব্রুম-আগরতলা উৎসব স্পেশাল সাব্রুম থেকে ১৭:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিনে ১৯:৪৫ ঘন্টায় আগরতলা পৌঁছবে। ট্রেনটি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চলবে৷

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েব সাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top