News Flash

  • Home
  • দেশ
  • সর্দার প্যাটেল ছিলেন একজন মহান দেশপ্রেমিক : রাষ্ট্রপতি
Image

সর্দার প্যাটেল ছিলেন একজন মহান দেশপ্রেমিক : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): জন্মজয়ন্তীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে দিল্লির সর্দার প্যাটেল চক পরিদর্শন করেন রাষ্ট্রপতি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান। তিনি রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে সর্দার প্যাটেলের ছবিতে পুষ্পস্তবকও অর্পণ করেন। রাষ্ট্রপতি মুর্মু এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই, যিনি দেশের একীকরণ নিশ্চিত করেছিলেন। সর্দার প্যাটেল ছিলেন একজন মহান দেশপ্রেমিক। তাঁর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ গঠনে নিরন্তর কাজ করা উচিত আমাদের।সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি বৃহস্পতিবার রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।  দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর ব্যতিক্রমী নেতৃত্ব এবং জাতীয় সংহতির প্রতি অদম্য অঙ্গীকারের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব আখ্যা দেওয়া হয়।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top