News Flash

  • Home
  • দেশ
  • স্বাস্থ্যসাথীর অস্ত্রোপচারে স্বাস্থ্যদফতরের অনুমতি নিতে হবে চিকিৎসকদের
Image

স্বাস্থ্যসাথীর অস্ত্রোপচারে স্বাস্থ্যদফতরের অনুমতি নিতে হবে চিকিৎসকদের

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): সরকারি হাসপাতালের চিকিৎসক বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করলেও সংশ্লিষ্ট চিকিৎসককে সরকারি বিধিনিয়ম মেনে ‘নন মেডিক্যাল ভাতা’ (আলাউন্স) নিতে হয়। সেই নিয়ম আরও কঠিন করল রাজ্যের স্বাস্থ্য দফতর। 

এবার বেসরকারি হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক যদি স্বাস্থ্যসাথীর রোগীর চিকিৎসা অথবা অস্ত্রোপচার করেন তবে স্বাস্থ্যভবনের আগাম অনুমোদন নিতেই হবে। মঙ্গলবার স্বাস্থ্যভবন সূত্রে এ খবর জানা গিয়েছে। 

স্বাস্থ্যসাথীর অভ্যন্তরীন আয়-ব্যয়ের খতিয়ান বলছে, এমন কিছু চিকিৎসক স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছেন যে স্বাস্থ্যভবন চিকিৎসা বাবদ অর্থ ছাড়তে পারছে না। স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হওয়ার সময়েই বিষয়টি বেসরকারি হাসপাতালগুলিকে জানিয়ে দিয়েছিল। কিন্তু নিয়ম থাকলেও অনেকক্ষেত্রেই মুষ্টিমেয় বেসরকারি হাসপাতাল এবং ব্যাপক সংখ্যায় নার্সিংহোম এই নিয়মের তোয়াক্কা না করেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যবহার করছে।

স্বাস্থ্যভবনের তথ্য অনুযায়ী, কোন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেয়, এই তালিকা যেমন স্বাস্থ্যভবনের কম্পিউটারে নথিভুক্ত আছে, তেমনই কোন সরকারি মেডিক্যাল কলেজ বা হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করেন সেই তালিকাও স্বাস্থ্যভবনের নখের ডগায়। কিন্তু সব সরকারি চিকিৎসক স্বাস্থ্যসাথীর চিকিৎসা করতে পারেন না। 

স্বাস্থ্যভবনের এক কর্তার কথায়, ” নিয়ম অনেক আগেই ছিল। কিন্তু সেই নিয়ম কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না। তাই বেসরকারি ও সরকারি হাসপাতালগুলিকে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top