News Flash

  • Home
  • দেশ
  • শাহর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের
Image

শাহর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): রবিবার অক্টোবর বনগাঁর পেট্রাপোল সীমান্তে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি ২০২৬-এ বঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচার সেরেছেন। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মঙ্গলবার কমিশনে চিঠি দিল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কমিশনকে লেখা চিঠিতে অমিত শাহকে শোকজ নোটিস পাঠানোর আবেদন জানিয়েছেন।

আগামী ১৩ তারিখ রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন। সপ্তাহ দুয়েক আগে তার দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর তার পর থেকে লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। তারই মাঝে রাজ্যে এসে সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন অমিত শাহ। পেট্রাপোল সীমান্তে গিয়ে ভারত-বাংলাদেশের যাত্রীদের জন্য অত্যাধুনিক টার্মিনাল ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করেছেন।

সেখানে পরিবর্তনের ডাক দিয়ে সমাবেশে অমিত শাহর বক্তব্য ছিল, “বাংলায় অশান্তির মূলে রয়েছে অনুপ্রবেশ। তা বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে। ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। অনুপ্রবেশ রুখবে বিজেপি।” এটিকে একপ্রস্ত নির্বাচনী প্রচার বলে দাবি তুলেছে রাজ্যের শাসক দল। দাবি তোলা হয়েছে সরকারি সুযোগ-সুবিধাও নেওয়ার।  আর এনিয়েই অভিযোগ তৃণমূলের।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top