News Flash

  • Home
  • দেশ
  • বাড়িতে টুনি বাল্ব দিয়ে সাজাতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
Image

বাড়িতে টুনি বাল্ব দিয়ে সাজাতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মুর্শিদাবাদ, ২৯ অক্টোবর (হি.স.): কালীপুজো উপলক্ষে বাড়িতে টুনি বাল্ব দিয়ে সাজাতে গিয়ে বিপত্তি। মঙ্গলবার কাটা তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বহরমপুরের খড়গ্রাম থানার জয়পুর এলাকায়।

মৃত কিশোরের নাম অনিকেত কোনাই (১২)।  প্রতি বছরই বিভিন্ন প্রকার টুনি নিজেই কিনে আনত অনিকেত। তার পর সেই টুনি দিয়ে গোটা বাড়ি সাজাত। প্রতি বছরের মতো এ বছরও বাড়ি সাজানোর পরিকল্পনা করেছিল অনিকেত। সেই মতো মঙ্গলবার দুপুরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে টুনি কিনে এনেছিল। তার পর খাওয়াদাওয়া করে নিজেই বাড়িতে টুনি লাগাচ্ছিল। সেই কাজ করতে গিয়েই বিপদ ঘটে।

বিদ্যুতের কাটা তারে হাত পড়ে সে ছিটকে পড়ে মাটিতে। তড়িঘড়ি ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক অনিকেতকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top