News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রীর উপস্থিতিতে বোকাফা ব্লকে অনুষ্ঠীত পর্যালোচনা বৈঠক
Image

মন্ত্রীর উপস্থিতিতে বোকাফা ব্লকে অনুষ্ঠীত পর্যালোচনা বৈঠক

আগরতলা, ২৯ অক্টোবর : মঙ্গলবার বোকাফা ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠীত হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিন জেলার জেলা শাসক স্মীতা মল এম এস, দক্ষিন জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ, বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ  পাল সহ অন্যান্যরা।

শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন দপ্তরের ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে আজকের এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের অধীনে থাকা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও। বৈঠকে ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর এবং অর্ধসমাপ্ত কাজ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। কিছু কাজ অর্ধসমাপ্ত থাকার কারণ রয়েছে এবং সেগুলো কিভাবে সমাপ্ত করা হবে তা নিয়ে মতবিনিময় করা হয়। 

বৈঠকের আলোচনা শেষে উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে সংবাদমাধ্যমের তুলে ধরেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী জানান, সমগ্র দক্ষিনজেলার উন্নয়নে প্রতিনিয়ত দক্ষিন জেলায় অবস্থিত সবকয়টি ব্লকে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হবে।

Releated Posts

রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব মান্দাইবাসী

আগরতলা, ১৪ জুলাই: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মান্দাই থেকে বালডুম পর্যন্ত সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top