News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উজান অভয়নগর কাটাখাল থেকে উদ্ধার সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ
Image

উজান অভয়নগর কাটাখাল থেকে উদ্ধার সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ

আগরতলা, ২৯ অক্টোবর : রাজধানী আগরতলায় উজান অভয়নগর কাটাখাল এলাকার খাল থেকে উদ্ধার সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ। ঘটনাকে ঘিরে একালায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল ৭ টা নাগাদ এলাকার বাসিন্দা জনৈক মহিলা মৃতদেহ দেখতে পান। কিন্তু তিনি ভেবেছিলেন এটা কোনো পুতুল ভেসে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সেই মহিলা জানান, তাদের বাড়িতেও এমন একটি পুতুল আছে, তাই তিনি ভেবেছিলেন এটা এমনই কোনো পুতুল হবে। ফলে তিনি এ নিয়ে না ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছু সময় পরে সেদিকে লক্ষ্য করে দেখেন পুতুলটি ভেসে অনেকটা সরে এসেছে এবং পূর্বের তুলনায় এর রং লাল হয়ে গেছে। বিষয়টা সন্দেহজনক মনে হলে তিনি আশেপাশের লোকজনকে ডাকেন।

এলাকার জনগণ এসে মৃতদেহ দেখার পর পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে শিশুটির সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Releated Posts

বনাঞ্চলের কাঠ পাচারের অভিযোগ, উদ্ধার প্রায় ২০ ফুট সেগুন কাঠ

আগরতলা, ৩ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 3, 2026

সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ, সরব রোগীর পরিজন

কৈলাসহর, ৩ সেপ্টেম্বর: চিকিৎসার নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে কৈলাসহরের ঊনকোটি নার্সিং হোম। এবার সরকারি…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top