News Flash

  • Home
  • দেশ
  • প্রাক্তন মন্ত্রী সৈরানিকে বিধানসভায় শেষ শ্রদ্ধা, অধ্যক্ষ ও বিরোধী দলনেতার পুষ্পার্ঘ্য অর্পণ
Image

প্রাক্তন মন্ত্রী সৈরানিকে বিধানসভায় শেষ শ্রদ্ধা, অধ্যক্ষ ও বিরোধী দলনেতার পুষ্পার্ঘ্য অর্পণ

কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানির মরদেহবাহী শকট মঙ্গলবার সকালে বিধানসভা ভবনে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। উত্তর অলিন্দে মূল ভবনের প্রাঙ্গণে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় তাঁর মরদেহে মাল্যদান করেন। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রয়াত নেতাকে আরও দুই বিজেপির বিধায়ক মিহির গোস্বামী ও নরহরি মাহাতো শেষ শ্রদ্ধা জানান।উল্লেখ্য, মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। তাঁর ভাইপো প্রাক্তন বিধায়ক ইমরান আলি রামজ ওরফে ভিক্টর এই মৃত্যু সংবাদ জানান। প্রসঙ্গত, বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি এবং বিগত সরকারের আমলে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ত্রাণ ও সমবায় দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হাফিজ আলম সৈরানি। উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা ছিলেন। গোয়ালপোখর কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের টিকিটেই জিতেছিলেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। সবশেষে নিজের গ্রামের উদ্দেশ্যে মরদেহবাহী শকট রওনা হয়। সেখানেই হবে শেষকৃত্য।  

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top