News Flash

  • Home
  • দিনের খবর
  • ভিজিল্যান্স বা সতর্কতা সচেতনতা সপ্তাহ-২০২৪ পালন করল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিবিসি)
Image

ভিজিল্যান্স বা সতর্কতা সচেতনতা সপ্তাহ-২০২৪ পালন করল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিবিসি)


নয়াদিল্লি, ২৮ অক্টোবর ২০২৪: আজ থেকে শুরু হয়েছে ভিজিল্যান্স বা সতর্কতা সচেতনতা সপ্তাহ-২০২৪। এই বছরের মূল ভাবনা হচ্ছে, “দেশের সমৃদ্ধির জন্য সততার সংস্কৃতি”। আজ সকাল ১১টায় নয়াদিল্লির ভিজিল্যান্স ভবনে সপ্তাহব্যাপী এই উদ্যোগের সূচনা করা হয় সততার শপথবাক্য পাঠের মধ্য দিয়ে। সতর্কতা ভবনের সমস্ত কর্মীদের এই শপথবাক্য পাঠ করান সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার শ্রী প্রবীণ কুমার শ্রীবাস্তব এবং ভিজিল্যান্স কমিশনার শ্রী এ.এস. রাজীব।
সতর্কতা সচেতনতা সপ্তাহ আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে| গত কয়েক বছর ধরে এই ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’ পালন করার আগে থেকে তিন মাস ধরে সতর্কতা অভিযান চালিয়ে আসছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন| সতর্কতা সচেতনতা সপ্তাহের সঙ্গে সংযুক্ত এই অভিযানটি এই বছর শুরু হয়েছে ১৬ আগস্ট থেকে, যা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে|
সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে কমিশনের পক্ষ থেকে আগামী ৮ নভেম্বর ২০২৪ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে | এই অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক/বিভাগ/সংস্থাগুলিকে সংশ্লিষ্ট বিভিন্ন পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তিনমাসের সময়কালের প্রচার অভিযান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে| এই পাঁচটি বিষয় হচ্ছে, দক্ষতা বৃদ্ধি কর্মসূচি, পদ্ধতিগত উন্নতির ব্যবস্থা চিহ্নিতকরণ ও বাস্তবায়ন, বিজ্ঞপ্তি/নির্দেশিকা/ম্যানুয়াল-এর আপডেট করা, ৩০.০৬.২০২৪-এর আগে প্রাপ্ত অভিযোগের নিষ্পত্তি এবং  ডিজিটাল ব্যবস্থাপনায় ধারাবাহিক উপস্থিতি রাখা | এই প্রতিরোধমূলক সতর্কতা ব্যবস্থাগুলিতে মনোনিবেশ করা হলে তা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থার নির্মাণ করবে বলে আশা করা যাচ্ছে|

Releated Posts

বিহারের খাগড়িয়ায় প্রসাদ খেয়ে অসুস্থ ১৬৫-র বেশি, হাসপাতালে ভর্তি বহু মানুষ

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের খাগড়িয়া জেলার মানসি থানার অন্তর্গত আমনি পঞ্চায়েতের হিয়াদাতপুর গ্রামে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে…

ByByNews Desk Aug 11, 2026

এক ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের পালঘরে ৩.৪ মাত্রার পরপর দুই ভূমিকম্প, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ঘণ্টার মধ্যে ৩.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 11, 2026

জয়সলমেরে স্কুলবাসে আগুন, অল্পের জন্য রক্ষা ২৫ পড়ুয়া

জয়পুর, ১১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের জয়সলমেরের ধাউভা গ্রামের কাছে মঙ্গলবার প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া একটি বেসরকারি…

ByByNews Desk Aug 11, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়ম: প্রাক্তন চেয়ারম্যান এল. খিয়াংতে গ্রেফতার, ২ কোটি টাকার ঘুষের অভিযোগ

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন-এর ১৪তম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় কথিত অনিয়ম ও মেধা কেলেঙ্কারির…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top