News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রাফিক ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে: মুখ্যমন্ত্রী
Image

ট্রাফিক ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ অক্টোবর: আগরতলা পুরনিগম এলাকার ব্যস্ততম সড়কগুলোতে যানজট এড়াতে ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর ও পুর নিগমকে যৌথভাবে কাজ করা প্রয়োজন। শহরের নো-পার্কিং জোনগুলোতে নিয়মিত নজরদারি রাখতে হবে। প্রয়োজনে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও গ্রহণ করতে হবে। আজ সচিবালয়ে ২নং সভাকক্ষে আগরতলা পুর নিগম এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। 

সভায় আগরতলা পুর নিগম এলাকায় ট্রাফিক ব্যবস্থার বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। নাগরিকগণ যাতে রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে সে বিষয়ে রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। আগরতলা শহরে যানজট এড়াতে পার্কিং জোনের সংখ্যা আরও বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। নতুন পার্কিং জোনের জন্য স্থান চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করতে ট্রাফিক পুলিশ সুপারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, আগরতলা শহর এলাকার ব্যস্ততম সড়কগুলোর পাশে যে সমস্ত ভেন্ডার ব্যবসা করছেন তাদের সেখান থেকে সরিয়ে পুর নিগম নির্ধারিত স্থানে বসানোর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ঐ সমস্ত এলাকায় নিয়মিত নজরদারি চালাতে হবে। তিনি বলেন, আগরতলা শহরের ব্যস্ততম সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক ইউনিট, পুর নিগম ও পরিবহন দপ্তরকে যৌথভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। শহর এলাকায় যে সমস্ত ফ্ল্যাট বা মাল্টি স্টোরিড বিল্ডিং নির্মাণ করা হচ্ছে সেখানে পার্কিং প্ল্যান যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ১৫ বছরের অধিক যানবাহনগুলোর স্ক্র্যাপিং যথাযথভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষন করার প্রয়োজন। পাশাপাশি গাড়ির সংখ্যা বৃদ্ধি রোধে গাড়ি বিক্রির উপর নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। ফ্লাইওভারে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে আরও সচেষ্ট থাকতে হবে। শহরের যে সমস্ত রাস্তা প্রশস্তকরণের কাজ হাতে নেওয়া হয়েছে তা দ্রুত শুরু করতে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিতোকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পর্যালোচনা সভায় ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস বলেন, রাজ্যে ট্রাফিক ইউনিট সৃষ্টি হয় ১৯৯১ সালে। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ইউনিট নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি বিভিন্নভাবে জনগণকে সড়ক সুরক্ষার বিষয়ে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। ফলে রাজ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর হার জাতীয় গড়ের চেয়ে অনেক কম রয়েছে। তিনি জানান, আগরতলা পুর নিগম এলাকায় বর্তমানে ৪৫টি পার্কিং জোন, ২৩টি নো-পার্কিং জোন, ৭টি ওয়ান ওয়ে, ২৯টি বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল ও ৫৯টি ট্রাফিক পয়েন্ট রয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সিসিটিভি’র মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে।

পর্যালোচনা সভায় এছাড়াও মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্যমন্ত্রীর সচিব ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, আই জি (আইন শৃঙ্খলা) অনুরাগ ধ্যানকর, পরিবহন দপ্তরের সচিব সি কে জমাতিয়া, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top