ভোপাল, ২৮ অক্টোবর (হি.স.): দীপাবলির আগে মৃৎশিল্পীদের পরম্পরাগত শিল্পকলার প্রতি উৎসাহ দিতে নিজ হাতে মাটির প্রদীপ তৈরি করলেন মধ্যপ্রদেশে মুখ্য়মন্তি ডঃ মোহন যাদব। সোমবার নিজের হাতে খুব সুন্দর একটি মাটির প্রদীপ তৈরি করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। পরে মুখ্যমন্ত্রী বলেছেন, “মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমি সবাইকে অভিনন্দন জানাই। দীপাবলি এবং মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস এই দু’টি উপলক্ষ রয়েছে। কর্মচারীদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা অনুমোদিত হয়েছে এবং ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। বকেয়া কিস্তিতে দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে।”

মৃৎশিল্পীদের উৎসাহ দিতে প্রয়াস, নিজ হাতে মাটির প্রদীপ তৈরি করলেন মুখ্যমন্ত্রী যাদব
Releated Posts
সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতি চ্যালেঞ্জ করে নতুন মামলায় নোটিস সুপ্রিম কোর্টের, জবাব চাইল কেন্দ্র-সিবিএসই-এনসিইআরটি-র কাছে
নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন একগুচ্ছ আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র,…
হাফিজ সইদের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানাকে স্বাগত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের, ‘রেড কর্নার নোটিস’ জারির পথ খুলতে পারে বলে মত
নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মামলায় লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে জম্মুর…
পিওজেকে-র বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণের ফল, কড়া বার্তা ভারতের
নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান বিক্ষোভকে পাকিস্তানের দীর্ঘদিনের পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার…
বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি
বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…


















