News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস; মৃত্যু দু’জনের, জখম ৩৬
Image

পাকিস্তানে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস; মৃত্যু দু’জনের, জখম ৩৬

করাচি, ২৮ অক্টোবর (হি.স.): পাকিস্তানে দুর্ঘটনার কবলে পড়ল রাওয়ালপিন্ডিগামী যাত্রীবাহী বাস। রবিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান দিয়ে যাওয়ার সময়ে আচমকাই উল্টে গিয়ে গিরিখাতে পড়ে যায় বাসটি। সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দু’জনের। জখম হয়েছেন ৩৬ জন। দুর্ঘটনার কবলে পড়া বাসটি একটি বেসরকারি কোম্পানির ছিল বলে জানা গিয়েছে। তাতে মোট ৩৮ জন যাত্রীই ছিলেন। সূত্রের খবর, দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসটির চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।বাকি জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সবসময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে। এছাড়াও রাস্তা খারাপ, ট্রাফিকের কোনও বালাই নেই। অথচ গাড়ির অবাধ যাতায়াত রয়েছে ওই প্রদেশের রাস্তাগুলিতে।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top