News Flash

  • Home
  • দেশ
  • ঘুমন্ত অবস্থায় এক মহিলার মুখে এলোপাথাড়ি কোপ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর
Image

ঘুমন্ত অবস্থায় এক মহিলার মুখে এলোপাথাড়ি কোপ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর

নদিয়া, ২৬ অক্টোবর (হি.স.): গভীর রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক মহিলার মুখে এলোপাথাড়ি কোপ মারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। পাশের ঘরে থেকেও ঘটনার কিছুই টের পেল না মহিলার নাবালক ছেলে । নদিয়ার শক্তিনগরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

পুলিশ সূত্রে খবর, নদিয়ার শক্তিনগরের ভীমপুর থানায় এলাকার বাসিন্দা বছর  ৪২-এর ওই মহিলা ছেলের সঙ্গে একাই থাকতেন৷ তাঁর স্বামী কর্মসূত্রে দীর্ঘদিন বাইরে থাকেন৷ শুক্রবার রাতে মহিলা তাঁর ঘরে ঘুমোচ্ছিলেন৷

পাশের ঘরে শুয়ে ছিল তাঁর নাবালক ছেলে৷ মহিলার বক্তব্য, অন্ধকার ঘরে হঠাৎই তাঁর উপর হামলা চালানো হয়। মুখমণ্ডলে এলোপাথাড়ি কোপ মারে কেউ বা কারা৷

ঘটনার সময় পাশের ঘরে থাকা মহিলার ছেলে প্রথমে কিছুই নাকি বুঝতে পারেনি৷ সে পুলিশকে জানিয়েছে, তাঁর কানে মায়ের চিৎকার এসেছিল। তবে, প্রায় প্রতি রাতেই তার মা পায়ের ব্যাথায় চিৎকার করতেন৷ গতকাল রাতেও তেমনই কিছু হয়েছে, ভেবে ছেলেও খুব একটা গুরুত্ব দেয়নি৷ তবে, অনেকক্ষণ ধরে তিনি চিৎকার করতে থাকায় ছেলে ঘর থেকে বেরোতে যায়৷ কিন্তু, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে জানিয়েছে সে৷

প্রতিবেশীদের ডাকাডাকি করলে তাঁরা এসে ঘরের দরজা খুলে দেন৷ প্রতিবেশীরাই মহিলাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন৷ জানা গিয়েছে, বাড়ির বেড়া ভেঙে ঘরের ভিতরে ঢুকেছিল আততায়ী৷ মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না৷ তবে, কয়েকমাস আগে এক যুবক তাঁকে উত্যক্ত করেছিল৷ সেই ঘটনায় প্রতিবাদ করায়, তাঁকে হুমকি দিয়েছিলেন ওই যুবক৷ কিন্তু, তাঁর উপর হামলা কে চালিয়েছে, তা তিনি বুঝতে পারেননি৷

অন্যদিকে, মহিলার নাবালক ছেলে অভিযোগ করেছেন, তাঁদেরই প্রতিবেশী তথা আত্মীয়দের সঙ্গে কয়েকমাস আগে অশান্তি হয়েছিল৷ যে ঘটনায় মহিলা সেই সময় পুলিশে অভিযোগ জানিয়েছিলেন৷ অভিযুক্তরা ক্ষমা চাওয়ায় মহিলা অভিযোগ ফিরিয়ে নিয়েছিলেন৷ এই হামলার ঘটনায় ওই যুবক বা প্রতিবেশীদের কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ৷

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top