News Flash

  • Home
  • দেশ
  • ত্রিকোণ প্রেমের বলি যুবক, ইসলামপুরে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা
Image

ত্রিকোণ প্রেমের বলি যুবক, ইসলামপুরে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা

উত্তর দিনাজপুর, ২৬ অক্টোবর (হি.স.): শনিবার সকালে  ইসলামপুরে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রেমিকা অন্য সম্পর্কে জড়ানোয় অশান্তি চলছিল। প্রতিবাদ করায় প্রেমিকার পরিবার তাঁকে মারধরও করে। এর পরই অপমানে বিষ খেয়েছিলেন তিনি। তরুণী ও তাঁর পরিবারের গ্রেফতারির দাবিতে বাড়ি ঘিরে চলে বিক্ষোভ।

মৃতের নাম অচিন্ত্য মজুমদার। বয়স ২০ বছর। বাড়ি ইসলামপুরের দাড়িভিটের কালিনগর এলাকায়। শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তিন বছর ধরে ইসলামপুরের কালিনাগিন এলাকার কদমবস্তির ১৯ বছরের এক তরণীর সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল। কিন্তু ছ’মাস ধরে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই তরুণী। এনিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল।

অভিযোগ, গত মঙ্গলবার তরুণীর মা মেয়ের পুরনো প্রেমিক এবং নয়া প্রেমিককে বাড়িতে ডেকে পাঠান। অভিযোগ, পুরনো প্রেমিককে মেয়ের জীবন থেকে সরে যেতে বলেন তিনি। এ নিয়ে তর্ক শুরু হয়। পুরনো প্রেমিককে মারধর করা হয় বলেও অভিযোগ। ‘অপমানিত’ যুবক বাড়ি ফিরে বিষ খান বলে পরিবারের দাবি। এর পর থেকেই হাসপাতালে ভরতি ছিলেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয় যুবকের।

এর পর তাঁর পরিবার ও প্রতিবেশীরা তরুণীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তরুণীর মায়ের গ্রেফতারির দাবি করে তারা। এর পরই পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top