News Flash

  • Home
  • দেশ
  • আগামী ৯ নভেম্বর গোটা রাজ্য জুড়ে আন্দোলন, ঘোষণা জুনিয়র ডাক্তারদের
Image

আগামী ৯ নভেম্বর গোটা রাজ্য জুড়ে আন্দোলন, ঘোষণা জুনিয়র ডাক্তারদের

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): “আগামী ৯ নভেম্বর গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে”। শনিবার আর জি কর-কাণ্ডের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এ কথা জানালেন। সেই সঙ্গে ঘোষণা করেন, তাঁদের আন্দোলন থামবে না, চলবে। আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন দেবাশিস। থ্রেট কালচার নিয়ে সরব অনিকেত।

এ সপ্তাহের শুরুর দিকে অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা।

তাঁদের ডাকে দুপুর তিনটে থেকে আর জি কর হাসপাতালের অডিটোরিয়ামে শুরু হয় গণ কনভেনশন। সেলিব্রিটি থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক— সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই কনভেনশনে যোগ দেন। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমাদের উপর নানা ধরনের প্রতিরোধ নেমে আসছে । তবে প্রতিরোধ করে এই আন্দোলন থামানো যাবে না। আজ অনেকে আসতে পারেনি। অনেকে এসেছেন। প্রতিটি মানুষ এই আন্দোলনের নেতা। প্রত্যেককে নিয়ে এই আন্দোলন। আগামিদিনে আরও অনেক কর্মসূচি হবে। আন্দোলন বন্ধ হয়নি।  

জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, আর জি করে সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা সেটাই জানতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই আমাদের আন্দোলন শুরু হয় । আমরা লালবাজার থেকে শুরু করে নানা জায়গায় অভিযানও করেছি।

Releated Posts

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top