News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকায় চারটি মিডিয়া হাউসে হামলার হুমকি জিহাদি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম-এর, অবস্থান নিরাপত্তা বাহিনীর
Image

ঢাকায় চারটি মিডিয়া হাউসে হামলার হুমকি জিহাদি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম-এর, অবস্থান নিরাপত্তা বাহিনীর

।। রাজীব দে ।।ঢাকা, ২৬ অক্টোবর (হি.স.) : রাজধানী ঢাকায় চারটি মিডিয়া হাউসকে ঘেরাও করে হামলা করার হুমকি দিয়েছিল হাসিনার শসনামলে নিষিদ্ধ ঘোষিত জিহাদি সংগঠন ‘আনসারউল্লাহ বাংলা টিম’ (এবিটি)। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে অতি সম্প্রতি কারামুক্ত হয়েছে এবিটি-প্রধান জসিমউদ্দিন রাহমানি। কারামুক্ত হয়েই চারটি বহুল প্রচারিত মিডিয়া হাউস যথাক্রমে ‘দৈনিক কালবেলা’, ‘প্রথম আলো’, ‘ডেইলি স্টার’ এবং ‘দৈনিক সমকাল’ কার্যালয় ঘেরাও করে হামলার হুমকি দিয়েছিল এবিটি-প্রধান জসিমউদ্দিন।

জিহাদি জঙ্গি সংগঠন এবিটি-প্রদত্ত হুমকির পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে সংশ্লিষ্ট মিডিয়া কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত মিডিয়া হাউসে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দুদিন আগে এবিটি-প্রধান জসিমউদ্দিন রাহমানি হুমকি দিয়ে বলেছিল, শুক্রবার (গতকাল) বিকাল তিনটায় দৈনিক কালবেলা, প্রথম আলো, ডেইলি স্টার এবং দৈনিক সমকাল দফতর ঘেরাও করে হামলা চালাবে তারা। হুমকির প্রেক্ষিতে জুম্মার নামাজের আগেই চারটি মিডিয়া কার্যালয়ের সামনে বিভিন্ন বিভাগের নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়ে নেয়। যে কোনও পরিস্থিতিতে গণমাধ্যম দফতরগুলিকে নিরাপত্তা নিশ্চিত প্রদান করেন সংশ্লিষ্ট বাহিনীর সর্বাধিনায়করা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে পুলিশ ও বিভিন্ন বিভাগের সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও পুলিশ মোতায়েন করা হবে।

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন বিশ্বাস বির্ল্ডাস-এ অবস্থিত দৈনিক কালবেলার জনৈক সাংবাদিক জানান, শুক্রবার বেলা একটার দিকে তাঁদের কার্যালয়ের সামনে পুলিশের একটি জলকামান সহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জমায়েত হয়ে অবস্থান নেন। বিকাল পাঁচটার দিকে তাঁরা চলে যান। তবে কার্যালয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনও।

ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার-এর একজন সাংবাদিক জানান, তাঁদের কার্যালয়ের সামনেও বেলা একটার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিকাল পাঁচটার দিকে তাঁরা চলে গেছেন।

প্রথম আলো ও সমকাল পত্রিকায়ও হামলার কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন গণমাধ্যম দুটির সাংবাদিকরা। তবে ঘেরাওয়ের হুমকি ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের ফলে চারটি গণমাধ্যমের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গণমাধ্যম কর্মীরা বলছেন, সদ্য কারামুক্ত যে ব্যক্তি এই হুমকি দিয়েছে, সেই জসিমউদ্দিন রাহমানি একটি নিষিদ্ধ সংগঠনের আধ্যাত্মিক নেতা হিসেবে কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি তিনি কারামুক্ত হয়ে গণমাধ্যমে হামলা ও ঘেরাওয়ের হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছিলেন, কয়েকটি গণমাধ্যমকে ঘেরাও করার হুমকি জানতে পেরে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top