News Flash

  • Home
  • দেশ
  • বুদবুদে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের
Image

বুদবুদে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের

দুর্গাপুর, ২৫ অক্টোবর (হি.স.) : কর্মরত অবস্থায় হাইটেনশন লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, বুদবুদ থানার গোপালমাঠ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম চন্দন হাজরা (৩৫), মানকরের বাসিন্দা। ঘটনায় জানা গেছে, শুক্রবার সকালে বুদবুদের গোপালমাঠ মোড় এলাকায় ডিউটেতে ছিল চন্দন। বৃষ্টির জন্য মাথায় ছাতা ধরে ডিউটি করছিল। ওইসময় কোনভাবে ১১ হাজার ভোল্টের পরিবাহি লাইনের নিচে চলে আসে। তখনই কোনভাবে ওই ছাতার সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা তাকে রাজবাঁধে এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top