News Flash

  • Home
  • দেশ
  • রতুয়ায় সরকারি জলকর দখল মুক্তিতে তৃণমূল বিধায়কের নেতৃত্বে অভিযান, অভিযোগ ভাঙচুর ও লুটপাটের
Image

রতুয়ায় সরকারি জলকর দখল মুক্তিতে তৃণমূল বিধায়কের নেতৃত্বে অভিযান, অভিযোগ ভাঙচুর ও লুটপাটের

রতুয়া, ২৫ অক্টোবর(হি.স.): সরকারি জলকর দখলমুক্ত করতে তৃণমূল বিধায়ক সমর মুখার্জির নেতৃত্বে তীব্র অভিযানে নামল মৎস্যজীবী সদস্যদের একটি দল। মালদার রতুয়া থানার অন্তর্গত রাঙ্গামাটিয়া জলকর এলাকায় বাজিতপুর কলোনি ফিশারম্যান কো-অপারেটিভ সোসাইটির পরিচালনায় থাকা জলকর দখলমুক্ত করতে এদিন অভিযান চালানো হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

আদালতের নির্দেশ অনুযায়ী এই ৮৯ একর জলকর বাজিতপুর সোসাইটি লিজে পায় এবং ২০৩১ সাল পর্যন্ত জলকরটি ব্যবহারের অনুমতি রয়েছে তাদের। সোসাইটি প্রতিবছর প্রায় ১৬ লক্ষ ২১ হাজার টাকা রাজস্ব হিসেবে জমা দেয় এবং প্রায় কোটি টাকার মাছ চাষের ব্যবস্থা করেছে। মাছ চাষের সুবিধার্থে নদীর ধারে ঘরসহ অন্যান্য অবকাঠামো তৈরি করে সোসাইটির সদস্যরা। তবে শুক্রবার দুপুরে বিধায়ক সমর মুখার্জির নেতৃত্বে এই অবকাঠামো ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

বাজিতপুর সোসাইটির ম্যানেজার উজ্জ্বল কুমার দাস জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশ মেনে সোসাইটি এই জলকরে মাছ চাষ করছে। তবে বিধায়কের নেতৃত্বে হঠাৎ করেই লুটপাট ও ভাঙচুর চালানো হয়। ঘটনায় বিধায়কসহ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বিধায়ক সমর মুখার্জি দাবি করেছেন, মৎস্যজীবীদের ক্ষতির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ। তার বক্তব্য অনুযায়ী, কিছু মানুষ মৎস্যজীবীদের স্বার্থে আঘাত করে জলকরটি ব্যক্তিগত লাভে ব্যবহার করছেন এবং বাজিতপুর সোসাইটির সদস্যদের অন্ধকারে রেখে জলকর বিক্রির চেষ্টা করেছেন। প্রশাসনের নির্দেশ মেনেই এই জলকর পুনর্দখল করা হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক।

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জলকর দখল নিয়ে প্রশাসনের পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষসহ সোসাইটির সদস্যরা প্রশ্ন তুলছেন।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top