News Flash

  • Home
  • দেশ
  • ছয় বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি
Image

ছয় বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : আগামী ১৩ নভেম্বর, বুধবার এ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের জন্য রাজ্য সরকারের তরফে ২৫ ধারার অধীনে সরকারি ছুটি হিসেবে দিনটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের দুই কেন্দ্র বাঁকুড়া জেলার তালডাংরা এবং মেদিনীপুর বিধানসভা, উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই(এস সি) ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট (এস টি) সংশ্লিষ্ট দুই কেন্দ্র ছাড়াও রয়েছে উত্তর চব্বিশ পরগণা জেলার নৈহাটি এবং হাড়োয়া। পাঁচটি জেলার ছয়টি আসনে আগামী মাসেই ফের ভোটগ্রহণ। এর পরিপ্রেক্ষিতে, নির্বাচনে শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগ করতে শ্রম বিভাগ চা বাগান – সহ দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচন ক্ষেত্রের জন্য উপরে উল্লেখিত তারিখকে সবেতন ছুটি হিসেবে ঘোষণা করতে উপযুক্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সচিবালয় নবান্নের তরফেও। সরকারি অফিস, সংস্থা, সরকার অধিকৃত সংস্থা, বোর্ড, কর্পোরেশন, সংবিধিবদ্ধ এবং স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলোচনাযোগ্য উপকরণ আইন, ১৮৮১ অনুযায়ী উপরে বর্ণিত বিধানসভা নির্বাচনী এলাকার সীমার মধ্যে অবস্থিত সমস্ত অফিস এই ছুটির অধীনে থাকবে। এই ছয় কেন্দ্রের অন্তর্গত কোনও ব্যক্তি যদি কাজের সূত্রে বাইরে থাকেন, তবে সেক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য হবে। সরকারি নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ – এর ১৩৫বি (১) ধারার অধীনে বর্ধিত বেতনের ছুটির সুবিধা পাওয়ার অধিকারী। রাজ্য সরকারের অর্থ (অডিট) বিভাগের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গতঃ ওই ছয় আসনের প্রার্থীরা গত লোকসভা নির্বাচন – ২০২৪ জিতে সাংসদ হয়েছেন। এ কারণেই ছয়টি আসন এই মুহূর্তে দীর্ঘদিন ধরে বিধায়কহীন হয়ে পড়ে রয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top