ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মেডিটেশন কাম ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৭ অক্টোবর। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্টাফদের নিয়ে এই মেডিটেশন কাম ওয়ার্কশপের যৌথ আয়োজক ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়। মুখ্যত, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পরামর্শক্রমে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়, প্রতি রবিবার ত্রিপুরা স্পোর্টস স্কুলে পাঠরত শিক্ষার্থী এবং স্টাফদের মধ্যে মেডিটেশন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। তারই আনুষ্ঠানিক সূচনা ঘটবে আগামী ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটায়। ওইদিন অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়য়ের ইনচার্জ বিকে গৌরী বাহিন, মাস্টার্স স্পোর্টস উইং এর চেয়ারম্যান বিকে ড. জ্যোতিশ্বর সেন, প্রেসিডেন্ট জবা পাল দত্ত, সেক্রেটারি প্রিয় লাল সাহা প্রমুখ উপস্থিত থাকবেন।

ত্রিপুরা স্পোর্টস স্কুলে মেডিটেশন ওয়ার্কশপ
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















