News Flash

  • Home
  • খেলা
  • লখনৌতে আজ সিনিয়র মহিলা টি-২০ ত্রিপুরা-হিমাচল ম্যাচ 
Image

লখনৌতে আজ সিনিয়র মহিলা টি-২০ ত্রিপুরা-হিমাচল ম্যাচ 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল ত্রিপুরা দলের পঞ্চম ম্যাচ শক্তিশালী দল হিমাচল প্রদেশের বিরুদ্ধে।‌ বিসিসিআই আয়োজিত মহিলা সিনিয়র টি-টোয়েন্টি ২০২৪-২৫ টুর্নামেন্টের খেলা। ডি গ্রুপের লিগ টুর্নামেন্ট হচ্ছে লখনৌতে। আগামীকাল নিজেদের ৫ম ম্যাচে ত্রিপুরা দল হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামবে। প্রথম ম্যাচে সিকিমকে ৭২ রানে হারিয়ে পরবর্তী পরপর তিনটি ম্যাচে যথাক্রমে রেলওয়েজ, কেরালা এবং চন্ডিগড় এর কাছে হেরে ত্রিপুরার অবস্থা মোটেও ভালো নেই। ‌২২ অক্টোবর, মঙ্গলবার ম্যাচের পর তিনদিন বিরতি কাটিয়ে আগামীকাল পুনরায় মাঠে নামবে। স্বাভাবিক কারণে বিগত ম্যাচগুলির ভুল ত্রুটি শুধরে নেওয়ার অনেকটা সময় পেয়েছে রাজ্য দল। এদিকে, বৃহস্পতিবার গ্রুপ লীগের অন্য খেলায় হরিয়ানা আট উইকেটের ব্যবধানে চন্ডিগড় কে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। চন্ডিগড় প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে সীমিত ২০ ওভারে ছয় উইকেটে ৮৬ রান সংগ্রহ করলে জবাবে হরিয়ানা ১৫.৫ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে। অপর খেলায় কেরালা ১০ উইকেটে বিশাল জয় পেয়েছে সিকিমকে হারিয়ে। সিকিম প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৭৩ রান সংগ্রহ করলে পাল্টা ব্যাট করতে নেমে কেরালা ৯.২ ওভার খেলে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছায়। অপর খেলায় রেলওয়েজ ২৪ রানের ব্যবধানে হিমাচল প্রদেশ কে পরাজিত করেছে। রেলওয়েজ প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট ১২৮ রান সংগ্রহ করলে জবাবে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। আগামীকাল গ্রুপ লীগের তিনটি ম্যাচ কেরালা-হরিয়ানা, চন্ডিগড়-রেলওয়েজ, হিমাচল প্রদেশ-ত্রিপুরা পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top