ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে রাজ্যের উদীয়মান যোগাসন খেলোয়াড় পরিণীতা রায় একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক পেয়েছে। আন্তর্জাতিক ওই আসরে পরিণীতা আর্টিস্টিক বিভাগে স্বর্ণ পদক জয় করে। এর আগে ট্রেডিশনাল যোগা বিভাগে রৌপ্য জয় করে দেশের ও রাজ্যের নাম উজ্বল করেছে। এর আগে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে ভূপালের ইন্দোরে জাতীয় স্তরে আসরে স্বর্ণপদক লাভ করার সুবাদে পরিণীতা এশিয়া যোগা চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছিল। পরিণীতার এই অনবদ্য সাফল্যে রাজ্য সংস্থার সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব সমীর সাহা ও কোচ শম্ভু চক্রবর্তী তাকে অভিনন্দন জানিয়েছেন।

এশিয়ান যোগাসনে পরিণীতা’র স্বর্ন ও রৌপ্য জয়, অভিনন্দন
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















