News Flash

Image

নিয়োগ পরীক্ষা : রবিবার হাইলাকান্দি থেকে ট্রেন বাস 

হাইলাকান্দি (অসম) ২৫  অক্টোবর (হি.স.) : রবিবার শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য ট্রেন এবং ট্রাভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ট্রেনটি রবিবার ভোর ৪ টায়  হাইলাকান্দির জেলার জামিরা থেকে যাত্রা শুরু করে ভোর ৫ টায় হাইলাকান্দি রেলস্টেশন  হয়ে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি রবিবার হাইলাকান্দি  জেলার চারটি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট অন্তর অন্তর বাস শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। হাইলাকান্দি শহরের কলেজ রোড বাস স্ট্যান্ড থেকে ভোর পাঁচটা থেকে ১০/১৫ মিনিট অন্তর অন্তর ৩৫ টি ট্রাভেলার বাস কাঠাখাল হয়ে চালানো হবে। কলেজ রোড বাস স্ট্যান্ড সংক্রান্ত কাজে  ফোন নং ৭০০২৩১৬৫০৪ অথবা ৭০০২০৮২০২১-এ যোগাযোগ করা যাবে‌। হাইলাকান্দি শহরের গাছতলা বাস স্ট্যান্ড থেকে ২০ টি ট্রেভেলার বাস ধোয়ারবন্দ হয়ে শিলচরের উদ্দেশ্যে ছাড়বে । গাছতলা বাসস্ট্যান্ডের  জন্য ৮৮৭৬১১০৫৫১ নম্বরে যোগাযোগ করা যাবে। অনুরূপভাবে লালাবাজার বাস স্ট্যান্ড থেকে ১০ টি ক্রুজার ধোয়ারবন্ধ হয়ে শিলচরের উদ্দেশ্যে চলবে। লালাবাজার বাসস্ট্যান্ডের জন্য ফোন নম্বর ৬০০০৭৯৫৯০৭-এ যোগাযোগ করা যাবে। ঘাড়মুরা থেকে কাঠাখাল হয়ে ১৫ টি ট্রেভেলার বাস চালানো হবে। এই স্ট্যান্ডের জন্য ফোন নম্বর ৭০০২৩১৬৫০৪ এ যোগাযোগ করা যাবে। এদিকে ট্রেনটি শিলচর থেকে বিকেল সাড়ে ৩ টায় হাইলাকান্দির উদ্দেশ্যে ফিরতি যাত্রা করার কথা রয়েছে। তবে জেলা প্রশাসন থেকে ট্রেনটির ফিরটি যাত্রা আরো কিছু সময় পিছিয়ে দিতে রেল বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার্থীদেরকে নিজের পকেট থেকে যাত্রী এবং ট্রেন ভাড়া দিয়ে এই বিশেষ বাহন গুলির সুযোগ নিতে প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।উল্লেখ্য হাইলাকান্দি জেলার ১৯৪২১জন প্রার্থী রবিবারের  নিয়োগ পরীক্ষায় শিলচরের কেন্দ্রগুলিতে অবতীর্ণ হচ্ছেন। হাইলাকান্দি জেলার প্রার্থীদের কে নির্বিঘ্নের পরীক্ষা কেন্দ্র গুলোতে পৌঁছে দিতে শুক্রবার প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালার পৌরোহিত্যে । পুলিশ প্রশাসনকে যানজট প্রবন এলাকাগুলির ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়। সভায় অন্যান্যের মধ্যে এডিসি অমিত পারবোসা ডিএসপি সুরজিৎ চৌধুরী অংশ নেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top