News Flash

  • Home
  • দেশ
  • বারামুল্লায় জঙ্গি হামলায় ৩ সেনা জওয়ানেরও মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫
Image

বারামুল্লায় জঙ্গি হামলায় ৩ সেনা জওয়ানেরও মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫

শ্রীনগর, ২৫ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় বৃহস্পতিবারের জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ৫। বৃহস্পতিবারই প্রাণ হারিয়েছিলেন একজন পোর্টার, পরে দু’জন সেনা জওয়ান ও একজন পোর্টার প্রাণ হারান। আর শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও একজন জওয়ান। জঙ্গি হামলায় মোট ৩ জন সেনা জওয়ান ও দু’জন পোর্টারের মৃত্যু হয়েছে। জঙ্গি হামলায় আহত হয়েছেন আরও দু’জন।বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গের বুটাপাথরি এলাকায় হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা। ওই এলাকায় জঙ্গিরা আগে থেকেই লুকিয়ে ছিল। সেনার গাড়িতে হামলা চালানোর পর জঙ্গিরা পালিয়ে যায়।জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের ৩ সেনা জওয়ান এবং দুই পোর্টারের।

Releated Posts

জয়পুর পুরনিগম নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, প্রাক্তন মেয়র জ্যোতি খান্ডেলওয়ালকে টিকিট

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের জয়পুর পুরনিগম নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সোমবার প্রার্থীদের নাম ঘোষণা…

ByByNews Desk Aug 31, 2026

পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশ এবং ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে বিভিন্ন গাড়ির সামঞ্জস্য নিয়ে আরও স্বচ্ছতা…

ByByNews Desk Aug 31, 2026

নেপালের বন্যার প্রভাব, গণ্ডক ব্যারাজের জল ছাড়ায় বিহারের পশ্চিম চম্পারণের নিচু এলাকা প্লাবিত

পশ্চিম চম্পারণ, ৩১ আগস্ট (আইএএনএস): প্রতিবেশী নেপালে ভয়াবহ বন্যার পর ভাল্মিকীনগর গণ্ডক ব্যারাজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায়…

ByByNews Desk Aug 31, 2026

উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে একসঙ্গে কাজ করবে ভারত-উজবেকিস্তান: মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থাপনাগুলি সংরক্ষণে ভারত ও উজবেকিস্তান যৌথভাবে কাজ করবে বলে ঘোষণা করলেন…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top