News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্যোগ নিয়ে মাত্রাতিরিক্ত প্রচার, সংবাদ চ্যানেলকে কটাক্ষ কুণালের
Image

দুর্যোগ নিয়ে মাত্রাতিরিক্ত প্রচার, সংবাদ চ্যানেলকে কটাক্ষ কুণালের

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দু’দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম মাত্রাতিরিক্ত প্রচার করছিল বলে কেউ কেউ মনে করছেন। বৃহস্পতিবার রাতে বড় কোনও দুর্যোগ না হওয়ায় সংবাদ পরিবেশনে অতিরঞ্জন নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার এ নিয়ে নাম না করে চ্যানেলকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্সবার্তায় কুণাল লিখেছেন, “কোনো ইস্যুতে একটানা একতরফা চিৎকার করে গেলে সাময়িক কিছু দর্শক/পাঠকের চোখ আটকে রাখা যায়, কিন্তু ধারাবাহিকতার প্রশ্নে বিশ্বাসযোগ্যতার ভিতে আঘাত পড়ে। তা সে আর জি কর হোক বা ডানা।

ইস্যুকে ইভেন্ট বানিয়ে দর্শককে প্রভাবিত করতে যাওয়া আগুন নিয়ে খেলা। টার্গেটকে কিছুদিন পোড়াতে পারে, আবার অঙ্ক ধরে ফেললে নিজের হাত পুড়েও যেতে পারে পরে। এটা মিডিয়া যত তাড়াতাড়ি বুঝবে, তত মঙ্গল। না হলে গোটা ইন্ডাস্ট্রির ক্ষতি। মিলিয়ে নেবেন। আর ক্ষতিটা শুরু হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়া, ঠিকভুল সব মিলিয়েই, মূল স্রোত মিডিয়ার আকাশে কালো মেঘের মত প্রবেশ করেছে। তবু হুঁশ ফিরছে না। তবু চিৎকারের প্রতিযোগিতা। তবু চাপিয়ে দেওয়ার চেষ্টা। দর্শক, পাঠক সচেতন। বাস্তব দেখতে দিন। সবরকম যুক্তি সামনে রাখুন। তাঁরাই বিচার করে নেবেন।”

Releated Posts

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026

দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার বাসচালক

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): দিল্লির বাওয়ানা এলাকার একটি বেসরকারি স্কুলে তিন বছরের এক নার্সারি পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top