News Flash

  • Home
  • দেশ
  • দুর্যোগ মোকাবিলায় হেল্পলাইন ডেস্কে ব্যাপক সাড়া, দাবি পুলিশের
Image

দুর্যোগ মোকাবিলায় হেল্পলাইন ডেস্কে ব্যাপক সাড়া, দাবি পুলিশের

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): দুর্যোগ মোকাবিলায় হেল্পলাইন ডেস্কে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা পুলিশের তরফ থেকে হেল্পলাইন ডেস্ক চালু করা হয়েছিল ৷ তাতে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পর তারা সেই খবর সরাসরি পৌঁছে দিয়েছে পুরনিগমের কর্মীদের এবং নিজেরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলার কাজে হাত লাগান পুলিশ আধিকারিকরা।

কলকাতার নগরপাল মনোজ কুমার বর্মা শুক্রবার সকাল থেকেই প্রত্যেক থানার অফিসার ইনচার্জ এবং ডিভিশনাল ডিসিদের নিজ নিজ এলাকায় কর্তব্যরত পুরনিগমের কর্মীদের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে নির্দেশ দিয়েছেন। জমে থাকা জলের উপরে যাতে বিদ্যুতের খুঁটি না ভেঙে পড়ে কিংবা কোনও মানুষ বিদ্যুৎপৃষ্ট না হয়, তার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলা হয় পুলিশ আধিকারিকদের।

Releated Posts

জয়পুর পুরনিগম নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, প্রাক্তন মেয়র জ্যোতি খান্ডেলওয়ালকে টিকিট

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের জয়পুর পুরনিগম নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সোমবার প্রার্থীদের নাম ঘোষণা…

ByByNews Desk Aug 31, 2026

পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশ এবং ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে বিভিন্ন গাড়ির সামঞ্জস্য নিয়ে আরও স্বচ্ছতা…

ByByNews Desk Aug 31, 2026

নেপালের বন্যার প্রভাব, গণ্ডক ব্যারাজের জল ছাড়ায় বিহারের পশ্চিম চম্পারণের নিচু এলাকা প্লাবিত

পশ্চিম চম্পারণ, ৩১ আগস্ট (আইএএনএস): প্রতিবেশী নেপালে ভয়াবহ বন্যার পর ভাল্মিকীনগর গণ্ডক ব্যারাজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায়…

ByByNews Desk Aug 31, 2026

উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে একসঙ্গে কাজ করবে ভারত-উজবেকিস্তান: মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থাপনাগুলি সংরক্ষণে ভারত ও উজবেকিস্তান যৌথভাবে কাজ করবে বলে ঘোষণা করলেন…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top