News Flash

  • Home
  • দেশ
  • সন্ত্রাস প্রসঙ্গে ফের পাকিস্তানকে নিশানা ফারুকের, বন্ধুত্বের পথ খোঁজার আহ্বান 
Image

সন্ত্রাস প্রসঙ্গে ফের পাকিস্তানকে নিশানা ফারুকের, বন্ধুত্বের পথ খোঁজার আহ্বান 

শ্রীনগর, ২৫ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের নতুন সরকার গঠনের পর, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পর দু’বার হামলা চালালো সন্ত্রাসবাদীরা। গত রবিবার মধ্য কাশ্মীরের গান্ডেরবালে ৬ জন পরিযায়ী ও এক চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। আর বৃহস্পতিবার রাতে বারামুল্লায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ান-সহ ৪ জনের। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে আবারও পাকিস্তানকে নিশানা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ।

শুক্রবার ফারুক আব্দুল্লাহ বলেছেন, “এমনটা রাজ্যে চলতেই থাকবে এবং যতক্ষণ না আমরা সঠিক সমাধান খুঁজে পাই ততক্ষণ চলতেই থাকবে। আমরা সবাই জানি এসব কোথা থেকে আসে। আমি ৩০ বছর ধরে তা দেখছি – নিরপরাধদের হত্যা করা হচ্ছে। আমরা পাকিস্তানের অংশ হতে যাচ্ছি না, তাহলে তারা কেন এমন করছে- আমাদের ভবিষ্যত বিঘ্নিত করার জন্য? নিজেদের দেশের দিকে তাদের দেখা উচিত এবং সেখানকার সমস্যাগুলোর দিকে মনোনিবেশ করা উচিত। আমি তাদের কাছে এই সব বন্ধ করে বন্ধুত্বের পথ খুঁজে বের করার আবেদন করছি এবং তারা যদি এটি না করে তবে সমস্যা হবে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top