News Flash

  • Home
  • দেশ
  • শুক্রবার বুধনি কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী, উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী 
Image

শুক্রবার বুধনি কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী, উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী 

ভোপাল, ২৫ অক্টোবর (হি.স.): শুক্রবার মধ্যপ্রদেশের দুটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। বুধনি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী রমাকান্ত ভার্গব মনোনয়ন জমা দেবেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির রাজ্য সভাপতি বি ডি শর্মা-সহ অনেক বরিষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বুধনি বিধানসভা উপনির্বাচনে প্রাক্তন সাংসদ রমাকান্ত ভার্গবকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এদিনের নির্বাচনী সভায় ভাষণ দেবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। বুধনি এবং বিজয়পুর। বিজয়পুর কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা ১৮ অক্টোবর হয়েছে। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এদিন বুধনি আসনের মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী। ১৩ নভেম্বর এখানে ভোট হবে, আর ২৩ নভেম্বর ভোট গণনা।  

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top