News Flash

  • Home
  • দেশ
  • ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় লালবাজারে বিশেষ সতর্কতা, মনিটরিং ও জরুরি নির্দেশনা
Image

ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় লালবাজারে বিশেষ সতর্কতা, মনিটরিং ও জরুরি নির্দেশনা

কলকাতা, ২৪ অক্টোবর(হি.স.): ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় কলকাতার লালবাজারে সতর্কতা জারি করা হয়েছে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দফতরে ডিসির সঙ্গে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

লালবাজার সূত্রে জানা গেছে, ২৩ তারিখ দুপুর ১২টা থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে পরিস্থিতি বিশেষভাবে মনিটরিং করার কাজ চলছে। যে কোনও জরুরি প্রয়োজনে সাধারণ নাগরিকরা ১০০ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য নিতে পারবেন।

কলকাতার বিপজ্জনক ভবনগুলির একটি তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে, এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কপুলিশের পৌর কর্পোরেশন এবং CESC-র সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, আলগা ও ঝুলন্ত বিদ্যুৎ তারের বিষয়টি অবিলম্বে CESC-কে জানাতে বলা হয়েছে।

নির্মাণাধীন ভবনগুলিতে স্থাপিত ক্রেনগুলি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং গাছের নিচে গাড়ি পার্কিং না করার জন্য ট্রাফিক গার্ডদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এছাড়া, বড় বড় হোর্ডিং সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঝড়ের সময় ক্ষতির আশঙ্কা কমানো যায়।

সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে ওসি কন্ট্রোলকে নির্দেশ দেওয়া হয়েছে। দমকল ব্রিগেড, কেএমসি, এনডিআরএফ এবং বিপর্যয় ব্যবস্থাপনা দলগুলিকে সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে যে কোনও জরুরি পরিস্থিতির সঙ্গে দ্রুত মোকাবিলা করা যায়।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top