News Flash

  • Home
  • দেশ
  • ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়িতে গুলি চালানোর ঘটনা: তদন্তে এনআইএ-এর দুই সদস্যের দল
Image

ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়িতে গুলি চালানোর ঘটনা: তদন্তে এনআইএ-এর দুই সদস্যের দল

ব্যারাকপুর, ২৪ অক্টোবর(হি.স.): ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তে নেমেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। মূলত ২৮ আগস্ট বিজেপির বাংলা বনধ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরেই বৃহস্পতিবার ভাটপাড়ায় তদন্তকারী দল পৌঁছায়।

প্রথমে এনআইএ-এর দুই আধিকারিক ভাটপাড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর তারা ভাটপাড়া থানায় গিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছিল, এবং ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করতে এনআইএ-এর এই তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top